Wednesday, April 22, 2020

Lockdown 30

আজকে 22শে এপ্রিল। লকডাউন শুরু হয়েছিলো 22 মার্চ জনতা কার্ফু দিয়ে।দেখতে দেখতে এক মাস হলে গেলো।প্রতিদিন  সংক্রমন বেড়ে চলেছে।আজ প্রায় 20 হাজারের কাছাকাছি।এক ভয় সব সময় তাড়া করে চলেছে।বার বার বাবার কথা মনে পড়ছে।দুই বার বাবাকে স্বপ্নে দেখেছি।কোথাও যেন যাচ্ছি।একবার দেখলাম পা ঠিক হয়ে গেছে।অনেক আগের মত।কোন কিছু ভালো লাগছে না।সবাই কি রকম ভীতু আর স্বার্থপর।

Saturday, March 28, 2020

Lock downn

আজকে সাত দিন হলো।এই লক ডাউন শুরু হয়েছে 22 মার্চ 2020।বাজার খোলা আছে, দাম একটু বেশি কিন্তু ভালো মাছের অভাব আছে।বাবা যাওয়ার পর অনেকদিন পরে মাছ খেলাম।এখন দেখছি খাবার ইচ্ছেটাই চলে যাচ্ছে।এর পর কি হবে জানি।এক বিশাল recession আসছে।যারা সরকারি আছে তারা বেঁচে যাবে বাকিরা সমস্যায় পড়বে।আমেরিকায় করোনা ভাইরাসের জন্য অনেক কোম্পানি বিপদে পড়বে।মার্কেট ওঠানামা করছে।সব ইকুইটি ফান্ডের দাম 40% কমে গেছে।খুব ভয়ে আছি এক জনের হলে সবাই ভুগবে।দু বেলা হাত ধুচ্ছি।লোকে পাগল হয় গেছে,যুক্তি মানছে না।সব থেকে ঝামেলা করছে শিক্ষিত মধ্যবিত্ত।ভয়ে লোকে কাগজ নিচ্ছে না।সব কাজের লোক ছড়িয়ে নিজেরা সব কাজ করছে।