আজকে 22শে এপ্রিল। লকডাউন শুরু হয়েছিলো 22 মার্চ জনতা কার্ফু দিয়ে।দেখতে দেখতে এক মাস হলে গেলো।প্রতিদিন সংক্রমন বেড়ে চলেছে।আজ প্রায় 20 হাজারের কাছাকাছি।এক ভয় সব সময় তাড়া করে চলেছে।বার বার বাবার কথা মনে পড়ছে।দুই বার বাবাকে স্বপ্নে দেখেছি।কোথাও যেন যাচ্ছি।একবার দেখলাম পা ঠিক হয়ে গেছে।অনেক আগের মত।কোন কিছু ভালো লাগছে না।সবাই কি রকম ভীতু আর স্বার্থপর।