Saturday, October 27, 2012

সুনীল স্মরণে

 সুনীল গঙ্গোপাধ্যায়(১৯৩৪-২০১২)

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার সাথে পরিচিত অনেক ছোটবেলা থেকেই।অবশ্য তার লেখা পড়ার আগেই দেখে ফেলেছি সবুজ দ্বীপের রাজা।তখন থেকেই সন্তু কাকাবাবুর সাথে পরিচয়।এর পর একে একে কাকাবাবুর প্রায় সব অভিযানই পরে ফেলি।এর মধ্যে ভুস্বর্গ ভয়ংকর,সবুজ দ্বীপের রাজা,জঙ্গলের মধ্যে এক হোটেল খুব ভালো লাগে।সুনীলের বড়দের লেখা পড়ি অনেক পড়ে।সেইজন্য কবি সু্নীলের থেকে কাকাবাবুর স্রষ্টা হিসাবে এনাকে বেশি চিনি।সুনীলের লেখার মধ্যে এক আর্শ্চয্য সাবলিল ভঙ্গী আছে যা পাঠককে মুগ্ধ করে এবং গল্পের শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়।আমার আরেকটা জিনিস ভালো লাগে যে এঁর মধ্যে কোনো ভন্ডামি নেই।আমি নাস্তিক তা সবসময়ই নাস্তিক।এখানে কোন মাঝামাঝি ব্যাপার নেই।ইনিই একবার লিখেছিলেন যে সব  মাতৃমুর্তি অলঙ্কার চোরই নাস্তিক।কেননা কোন  ভক্ত কি পারে  মায়ের গায়ের গয়না চুরি করতে? এনার ব্লগের নিযমিত পাঠক ছিলাম এবং বেশিরভাগ চিন্তা ভাবনা আমার চিন্তার সাথে মিলে যেত।সুনীল ছোটদের মতো করে মহাভারত লিখছিলেন।এতে আমার যা ভালো লেগেছিলো তা হলো তিনি অত্যন্ত সহজ করে অনেক জটিল ও বিতর্কিত বিষয় বুঝিয়েছিলেন। সৈয়দ মুস্তাফা সিরাজ মারা যাওয়ার পর সুনীল বলেছিলেন সাহিত্যিকদের মরে যাওয়ার পর আরেকটি জীবন শুরু হয়।সুনীল গঙ্গোপাধ্যায়েরও সেই জীবন শুরু হল।সময়ই বলবে তিনি অমরত্ব পেলেন কিনা।

No comments:

Post a Comment